চা দোকান · মুদি · ফার্মেসি · যেকোনো দোকান

বাকির টাকা আর ভুলবেন না

মুখে বলুন “রহিম ভাই পঞ্চাশ টাকা বাকি” — টুনটুনি লিখে রাখবে। লেখাপড়া কম জানলেও চলবে, ইন্টারনেট ছাড়াও চলে।

✓ কোনো মাসিক টাকা নেই✓ একবার কিনলে সারাজীবন✓ বিকাশে কিনুন
👆 এটা আসল অ্যাপ — চেপে দেখুন
এই সমস্যাগুলো চেনা লাগে?

খাতায় হিসাব রাখলে যা হয়

দিন শেষে ক্লান্ত শরীরে হিসাব মেলাতে বসেন, কিন্তু মেলে না।

😟

বাকির টাকা ভুলে যান

কে কত নিলো মনে থাকে না। কাস্টমার বলে “এত টাকা তো নিইনি” — প্রমাণ নেই।

📒

খাতা হারায়, ভিজে যায়

একটা খাতা হারালেই মাসের পর মাসের হিসাব শেষ।

🤷

লাভ হচ্ছে না লস?

সারাদিন বেচাকেনা করেও বুঝতে পারেন না দিন শেষে হাতে কত থাকলো।

মাত্র ৩ ধাপ

লিখতে হবে না, বললেই হবে

টুনটুনি আপনার কথা বোঝে। আপনি শুধু “ঠিক আছে” চাপবেন।

১

হলুদ মাইকে চাপুন

যেকোনো সময়, দোকানে বসেই।

২

মুখে বলুন

যেভাবে কথা বলেন সেভাবেই।

“আজ বিক্রি বারোশো টাকা”
৩

লেখা হয়ে গেল ✓

টুনটুনি মুখে বলে দেবে কী লিখলো। কথা না বললে ছবির বোতাম চাপুন।

ভিডিওতে দেখুন

টুনটুনি খাতা কীভাবে কাজ করে

২ মিনিটেরও কম সময়ে পুরোটা বুঝে যাবেন।

বাকির টাকা চ্যালেঞ্জ · ১ মিনিটে পুরো অ্যাপ
জামাল ভাইয়ের গল্প · একটা চা দোকানের হিসাব যেভাবে বদলে গেল (উদাহরণ হিসেবে বানানো গল্প)
সব কিছু এক খাতায়

দোকানের যা যা লাগে

বড় বড় ছবির বোতাম, বড় লেখা — একবার দেখলেই চালাতে পারবেন।

🎤

কথা বলে লেখা

বাংলায় বলুন, টুনটুনি নাম আর টাকা বুঝে লিখে নেবে।

📒

বাকির খাতা

কার কাছে কত পাওনা, এক নজরে। কবে কত দিলো, সব লেখা থাকে।

💬

এক চাপে তাগাদা

কাস্টমারকে WhatsApp বা SMS-এ ভদ্র ভাষায় বাকির কথা মনে করিয়ে দিন।

📊

আজ কত বিক্রি

দিন, সপ্তাহ, মাসের বিক্রি, খরচ আর আনুমানিক লাভ — নিজে থেকে হিসাব।

📦

স্টক (প্লাস)

কোন মাল কত আছে, শেষ হয়ে আসলে টুনটুনি মনে করিয়ে দেবে।

📶

ইন্টারনেট ছাড়াও চলে

হিসাব থাকে আপনার ফোনে। ব্যাকআপ রাখলে ফোন হারালেও হিসাব হারাবে না।

কাদের জন্য?

☕ চা দোকান🛒 মুদি দোকান💊 ফার্মেসি📱 মোবাইল-রিচার্জ👕 কাপড়ের দোকান🍛 হোটেল🏪 যেকোনো ছোট ব্যবসা
একটা দিন, টুনটুনির সাথে
সকালে দোকান খুলে প্রথম চা বিক্রি — মাইকে বললেন “চা বিক্রি বিশ টাকা”। দুপুরে রহিম ভাই বাকিতে নাস্তা নিলেন — “রহিম ভাই ষাট টাকা বাকি”। রাতে দোকান বন্ধের আগে এক চাপে দেখলেন আজ মোট কত বিক্রি, হাতে কত এলো, কার কাছে কত পাওনা।
কাগজ নেই, কলম নেই, হিসাব মেলানোর ঝামেলা নেই।
একবার কিনুন, সারাজীবন চালান

দাম

কোনো মাসিক টাকা নেই। আগে ৭ দিন ফ্রি চালিয়ে দেখুন, পছন্দ হলে কিনুন।

বেসিক

৳৯৯৮ ৫০% ছাড়
৳৪৯৯
একবার · সারাজীবন · লঞ্চ অফার
  • বিক্রি, বাকি, আদায়, খরচ
  • কথা বলে লেখা
  • বাকির খাতা + তাগাদা
  • দিন-সপ্তাহ-মাসের হিসাব
  • ব্যাকআপ ফাইল
  • সব ভবিষ্যৎ আপডেট ফ্রি
  • স্টক ও মাল কেনা
  • সাপ্তাহিক ব্যাকআপ মনে করানো
বেসিক কিনুন
সবচেয়ে ভালো

প্লাস

৳১,৯৯৮ ৫০% ছাড়
৳৯৯৯
একবার · সারাজীবন · লঞ্চ অফার
  • বেসিকের সব কিছু
  • স্টক + মাল শেষ হলে মনে করানো
  • মাল কেনার হিসাব
  • সাপ্তাহিক ব্যাকআপ মনে করানো (নিজের Google Drive-এ)
  • রিপোর্ট প্রিন্ট
  • সব ভবিষ্যৎ আপডেট ফ্রি
প্লাস কিনুন

টাকা ফেরত কেন নেই?

এখন লঞ্চ অফারে অর্ধেক দাম। কেনার আগেই আপনি ৭ দিন সব সুবিধা ফ্রি চালিয়ে দেখতে পারেন, আর ডেমো দোকানে প্রতিটা বোতাম চেপে দেখতে পারেন। তাই ভালো করে দেখে-বুঝে কিনুন — কেনার পর টাকা ফেরত দেওয়া হয় না। বেসিক কিনে পরে চাইলে ৳৫০০ দিয়ে প্লাসে আপগ্রেড করা যায়।

টুনটুনি দিয়ে আপনার নিজের অ্যাপ

আপনার ব্যবসার জন্য আলাদা অ্যাপ লাগবে?

দোকান, শোরুম, ডিস্ট্রিবিউশন, ফার্মেসি — আপনার ব্যবসা যেভাবে চলে, ঠিক সেভাবে অ্যাপ বানিয়ে দেয় টুনটুনি। বিস্তারিত জানতে Facebook পেজের ইনবক্সে বা ইমেইলে মেসেজ দিন।

প্রশ্ন ও উত্তর

কীভাবে কিনবো?

“কিনুন” চাপুন। পাতার QR কোড বিকাশ, নগদ, রকেট বা যেকোনো ব্যাংকের অ্যাপ দিয়ে স্ক্যান করে টাকা পাঠান। বিকাশ থেকে পাঠালে আপনার বিকাশ নম্বর আর TrxID দিন; অন্য অ্যাপ থেকে পাঠালে অ্যাপের নাম, শেষ ৪ সংখ্যা আর লেনদেন নম্বর দিন। টাকা পৌঁছালেই লাইসেন্স চালু হয়ে যাবে — কাউকে মেসেজ দিতে হবে না।

নতুন আপডেট কীভাবে পাবো? টাকা লাগবে?

কোনো টাকা লাগবে না — সব ভবিষ্যৎ আপডেট ফ্রি। ইন্টারনেট চালু থাকলে টুনটুনি নিজে থেকেই নতুন ভার্সনে চলে যায়, Play Store-এ গিয়ে কিছু করতে হয় না। আপনার হিসাব যেমন ছিল তেমনই থাকে।

বন্ধুকে বললে কিছু পাবো?

হ্যাঁ! কেনার পর অ্যাপের “আরও → বন্ধুকে বলুন” থেকে আপনার নিজের লিংক পাবেন। সেই লিংক দিয়ে কেউ বেসিক কিনলে আপনি পাবেন ৳২৫, প্লাস কিনলে ৳৫০ মোবাইল রিচার্জ। ৳৫০ জমলেই রিচার্জ চাইতে পারবেন, ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন।

ইন্টারনেট লাগবে?

হিসাব লেখা আর দেখা ইন্টারনেট ছাড়াই চলে। শুধু মুখে বলে লেখার সময় ইন্টারনেট লাগে। ইন্টারনেট না থাকলে ছবির বোতাম চেপে লিখুন।

Play Store থেকে নামাতে হবে?

না। এই পাতার লিংক Chrome-এ খুলে “হোমস্ক্রিনে বসান” চাপলেই অ্যাপের মতো বসে যাবে। জায়গাও খুব কম নেয়।

ফোন হারালে হিসাব কি হারাবে?

না, যদি ব্যাকআপ রাখেন। অ্যাপের “আরও” থেকে এক চাপে হিসাবের ফাইল নিজের Google Drive বা WhatsApp-এ সেভ করুন। নতুন ফোনে সেই ফাইল দিলেই সব ফেরত। আপনার হিসাব শুধু আপনার কাছেই থাকে।

কম্পিউটারে চলবে?

হ্যাঁ, কম্পিউটারের Chrome-এও চলে। একই লাইসেন্স কোড দিয়ে চালু করবেন।

৭ দিন পরে কী হবে?

না কিনলে নতুন হিসাব লেখা বন্ধ হবে, কিন্তু আপনার আগের সব হিসাব দেখতে পারবেন। কিনলেই আবার সব চালু, কিছুই হারাবে না।

লাইসেন্স কোড হারিয়ে ফেলেছি

এখানে আপনার মোবাইল নম্বর আর TrxID (বা অন্য অ্যাপের লেনদেন নম্বর) দিলেই কোড আবার পাবেন।

ডেমো দেখুনফ্রি চালু করুন