হোম › টিপস

দোকানের হিসাব রাখার অ্যাপ: কোনটা কাজের, কীভাবে বাছবেন

টুনটুনি টিম · ৩ মিনিটে পড়ুন

ভালো দোকানের হিসাব রাখার অ্যাপ সেটাই, যেটা ভিড়ের মধ্যেও এক চাপে লেখা যায়, বাংলায় চলে, আর ইন্টারনেট না থাকলেও বন্ধ হয় না। বাকি সব সুবিধা পরে। নিচে ৭টা জিনিস দিলাম যেগুলো দেখে অ্যাপ বাছবেন — যেকোনো অ্যাপের জন্যই কাজে লাগবে।

১. পুরোটা বাংলায় কিনা

অনেক অ্যাপের মেনু ইংরেজিতে, শুধু কিছু লেখা বাংলায়। দোকানে যিনি হিসাব লিখবেন — আপনি, আপনার ভাই বা কর্মচারী — সবাই যেন সহজে বোঝেন। বোতামে ছবি থাকলে আরও ভালো: সবুজ ব্যাগ মানে বিক্রি, কমলা খাতা মানে বাকি।

২. ইন্টারনেট ছাড়া চলে কিনা

দোকানে নেট সবসময় থাকে না, ডাটা শেষ হয়ে যায়। যে অ্যাপ নেট ছাড়া খোলেই না, সেটা দিয়ে হিসাব রাখা ঝামেলা। দেখে নিন অ্যাপটা অফলাইনে হিসাব লেখা আর দেখা যায় কিনা।

৩. কত তাড়াতাড়ি লেখা যায়

পরীক্ষা করে দেখুন: একটা বিক্রি লিখতে কয়টা চাপ লাগে? ৫-৬টা ধাপ লাগলে ভিড়ের সময় কেউ লিখবে না। সবচেয়ে দ্রুত হলো মুখে বলা — টুনটুনি খাতায় মাইকে চেপে বললেই হয় “চাল তিনশো পঞ্চাশ টাকা বিক্রি”, টুনটুনি বুঝে নিয়ে শুধু “ঠিক আছে” চাপতে বলে।

টুনটুনি খাতার হোম পাতা — আজকের বিক্রি, হাতে কত, খরচ আর পাওনা এক নজরে
টুনটুনি খাতার হোম পাতা — আজকের বিক্রি, হাতে কত, খরচ আর পাওনা এক নজরে

৪. বাকির খাতা আর তাগাদা

দোকানদারের আসল মাথাব্যথা বাকি। অ্যাপে দেখুন:

৫. রিপোর্ট বোঝা যায় কিনা

আজ, এই সপ্তাহ, এই মাসে কত বিক্রি, কত খরচ, আনুমানিক কত লাভ — এগুলো বড় অক্ষরে, সহজ চার্টে দেখা গেলে বুঝতে সুবিধা। জটিল অ্যাকাউন্টিং রিপোর্ট ছোট দোকানের দরকার নেই।

সপ্তাহের বিক্রি আর খরচ — দিনের নাম দিয়ে সহজ চার্ট
সপ্তাহের বিক্রি আর খরচ — দিনের নাম দিয়ে সহজ চার্ট

৬. হিসাব কার কাছে থাকে, ব্যাকআপ কীভাবে

আপনার দোকানের হিসাব ব্যক্তিগত তথ্য। জেনে নিন হিসাব শুধু আপনার ফোনে থাকে নাকি কোম্পানির সার্ভারে যায়। টুনটুনি খাতায় হিসাব শুধু আপনার ফোনে থাকে, আর ব্যাকআপ যায় আপনার নিজের Google Drive বা WhatsApp-এ। ফোন বদলালে সেই ফাইল দিলেই সব ফেরত।

৭. দাম: মাসে মাসে নাকি একবার

কিছু অ্যাপ প্রতি মাসে টাকা নেয়, কিছু বিজ্ঞাপন দেখায়, কিছু একবার কিনলে সারাজীবন। হিসাব করে দেখুন বছরে কত পড়ছে। টুনটুনি খাতা একবার কিনলেই সারাজীবন চলে, কোনো মাসিক টাকা নেই, আর সব ভবিষ্যৎ আপডেট ফ্রি। কেনার আগে ৭ দিন সব সুবিধা ফ্রি চালিয়ে দেখা যায়।

অ্যাপ বাছার আগে ৫ মিনিটের পরীক্ষা

  1. অ্যাপ খুলে ৩টা বিক্রি, ১টা বাকি আর ১টা খরচ লিখুন।
  2. ফোনের ডাটা বন্ধ করে আবার লিখে দেখুন।
  3. বাকির কাস্টমারের পাতা খুলে দেখুন কত বাকি দেখাচ্ছে।
  4. আজকের মোট বিক্রি ঠিক দেখাচ্ছে কিনা মিলিয়ে নিন।
  5. দোকানের অন্য কাউকে দিয়ে একবার লেখান — তিনি নিজে নিজে পারলেন কিনা।

এই পরীক্ষায় যে অ্যাপ সহজে পাস করে, সেটাই আপনার দোকানের জন্য। টুনটুনি খাতার ডেমো দোকান খুলে কোনো রেজিস্ট্রেশন ছাড়াই এখনই পরীক্ষাটা করে দেখতে পারেন।

প্রশ্ন ও উত্তর

দোকানের হিসাব রাখার অ্যাপ কি Play Store থেকে নামাতে হয়?

টুনটুনি খাতা Play Store ছাড়াই চলে। tuntuni.app Chrome-এ খুলে “হোমস্ক্রিনে বসান” চাপলেই অ্যাপের মতো বসে যায়, জায়গাও কম নেয়।

ফ্রি অ্যাপ আর কেনা অ্যাপের পার্থক্য কী?

ফ্রি অ্যাপ অনেক সময় বিজ্ঞাপন দেখায় বা পরে মাসিক টাকা চায়। একবার কেনা অ্যাপে এই ঝামেলা থাকে না। যেটাই নিন, আগে ট্রায়াল চালিয়ে দেখুন।

কম্পিউটারেও কি চলবে?

হ্যাঁ, টুনটুনি খাতা কম্পিউটারের Chrome-এও চলে, একই লাইসেন্স কোড দিয়ে।

ডেমো দেখুনফ্রি চালু করুন